Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ১১ মামলার আসামি নিহত

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ১১ মামলার আসামি নিহত

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ১১ মামলার আসামি নিহত

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ১১ মামলার আসামি নিহত

কুমিল্লায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বাপ্পী ওরফে রাজিব (২৬) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় পুলিশের তিন সদস্য আহত হন। সোমবার (১০ জুন) রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর বিজয়পুর এলাকায় হোসেনপুর-লালমতি সড়কের মিল গেটের সামনে এ ঘটনা ঘটে।
সদর দক্ষিণ মডেল থানার তদন্ত পরিদর্শক কমল কৃষ্ণ ধর জানান, বাপ্পী সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকার বাসিন্দা। সে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে থানায় ১১টির বেশি মামলা রয়েছে।
পুলিশ জানায়, সোমবার রাত আড়াইটার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর বিজয়পুর এলাকায় মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী বাপ্পী ও তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। এসময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। একপর্যায়ে বাপ্পী গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি ক্রিজ, একটি রামদা ও ১২শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here