ইলিয়াছ সুমন, সন্দ্বীপ প্রতিনিধি:
সন্দ্বীপ পাবলিক হাই স্কুল পরিচালনা কমিটির নির্বাচিত সদস্য মোঃ তাজুল ইসলাম স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল আজ বৃহস্পতিবার ২০ আগষ্ট বিদ্যালয়ের নূরুল মোস্তফা খোকন অডিটোরিয়ামে অনু্ষ্ঠিত হয়।
সন্দ্বীপ পাবলিক হাই স্কুলের উদ্যোগে অনু্ষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন-বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোস্তফা।
শোকসভায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন-সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক নজরুল ইসলাম আকবর, বিদ্যলয়ের পরিচালানা পরিষদের সদস্য কাজী রকিবুলআহসান, নাজমুল ইসলাম সুমন, মোস্তানছের বিল্লাহ মিলাদ, মাষ্টার মাইনউদ্দীন, মাষ্টার শামসুল আলস প্রমুখ।
প্রসঙ্গগত, মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের সহ-সমাজ কল্যান সম্পাদক, মগধরা গোলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সন্দ্বীপ উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধার সন্তান মগধরা ৩ নং ওয়ার্ড নিবাসী মোঃ তাজুল ইসলাম গত ১৭ আগষ্ট সকাল ৯ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন।