Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ কোতোয়ালীতে ইয়াবাসহ দু’জন রোহিঙ্গা গ্রেপ্তার

কোতোয়ালীতে ইয়াবাসহ দু’জন রোহিঙ্গা গ্রেপ্তার

কোতোয়ালীতে ইয়াবাসহ দু’জন রোহিঙ্গা গ্রেপ্তার

আব্দুল করিম, চট্টগ্রামঃ
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৯’শ পিস ইয়াবাসহ দু’জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) মধ্যরাতে নিউমার্কেট এলাকা থেকে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা দু’জন রোহিঙ্গা হলেন- শাহাদাত হোসেন(১৮) ও ছমোদা বেগম (৩০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার মধ্যরাতে নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৯’শ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here