Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ গুজবে কান না দিতে এক বিবৃতি দেন কক্সবাজারের ডিসি কামাল হোসেন

গুজবে কান না দিতে এক বিবৃতি দেন কক্সবাজারের ডিসি কামাল হোসেন

গুজবে কান না দিতে এক বিবৃতি দেন কক্সবাজারের ডিসি কামাল হোসেন

কক্সবাজার প্রতিনিধি,
কোন গুজবের মাধ্যমে সাম্প্রদায়িক অনুভূতিতে আঘাত হানা থেকে বিরত থাকতে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। কক্সবাজার জেলা প্রশাসকের ফেসবুক পেইজে সোমবার ২১ অক্টোবর এক বার্তায় বলা হয় “সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, একটি কুচক্রী মহল অন্য কারো ফেইসবুক আইডি হ্যাক করে বিভিন্ন ধরনের গুজব এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন পোস্ট শেয়ার করছেন। কোন ধরনের গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা না করার অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি যেকোনো ধরনের গুজবে কান না দিয়ে সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে ও আইন শৃঙ্খলা সুরক্ষায় সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ অনুরোধ জানানো হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here