ইলিয়াছ সুমন,
লকডাউন অতিক্রম করে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে গোপনে গাছুয়া ঘাট দিয়ে অবৈধভাবে সন্দ্বীপে প্রবেশ করে দ্বীপের দুই পরিবারের ৭ জন যাত্রী, দ্রুত বিষয়টি জানতে পেরে সন্দ্বীপের সহকারী ম্যাজিস্ট্রেট মোঃ মামুনের নেতৃত্বে অভিযান করে আজ সন্ধ্যয় সাতটায় গাছুয়া ঘাটো এসে তাদের দুই পরিবার ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং দুটি লাল বোট জব্দ করা হয়েছে উক্ত লাল বোট দুটির মালিক সীতাকুণ্ডেরর বাসিন্দা, এবং দুই পরিবারের ৭ জন সদস্যকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়,
উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা করে সন্দ্বীপ থানা পুলিশ, এ অভিযান অব্যাহত থাকবে।এসময় গাছুয়া স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাহেদ উপস্থিত থেকে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করেন।