Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রাম আকবরশাহ্ একে খানে ট্রেনের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম আকবরশাহ্ একে খানে ট্রেনের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম আকবরশাহ্ একে খানে ট্রেনের ধাক্কায় পথচারী নিহত

আব্দুল করিম, চট্টগ্রামঃ
চট্টগ্রামের আকবর শাহ থানার এ কে খান এলাকায় ট্রেনের ধাক্কায় মো. আব্দুল কুদ্দুস (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কুদ্দুস আকবর শাহ থানার নোয়াপাড়া এলাকার মোহাম্মদ মিয়ার ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার। তিনি বলেন, ‘শনিবার বিকেল ৫টায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত এক পথচারীকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here