আব্দুল করিম, চট্টগ্রাম মহানগরঃ
চট্টগ্রাম নগরের বালুছড়া এলাকায় ৪০০ লিটার চোলাই মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) ভোরে কাঁঠাল বাগান রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন ধনরঞ্জন বড়ুয়া (৫৫) ও মো. ফারুক (৩০)।বায়েজিদ বোস্তামী থানার ওসি প্রিটন সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৪০০ লিটার চোলাই মদসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বায়জিদ থানায় একটি মামলা করা হয়েছে।