Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চুর বিরোদ্ধে সংবাদ সম্মেলন

চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চুর বিরোদ্ধে সংবাদ সম্মেলন

চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চুর বিরোদ্ধে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক,
করোনা পরিস্থিতিতে দেশের মানুষ যখন অসহায় তখন রাজনীতিবিদরা তাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব থেকে মানুষের পাশে দাঁড়াচ্ছে।
করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে মানুষকে সচেতন করতে আইনশৃংখলা বাহিনী যখন ২৪ঘন্টায় রাস্তাঘাটে অবস্থান করছেন ঠিক সে সময়ে দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে সময়ের অপেক্ষমান সম্পদলোভীদের। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে অন্যের জমি জবরদখল বা দখলের চেষ্টা করা যুদ্ধকালীন সময়ে অন্যর সম্পত্তি লুন্ঠন করার সমান বলা যেতে পারে। আর এই দখলকারীদের বিরুদ্ধে বিশেষ আইনে সাজা প্রদানের দাবি করেছেন খুলশী গার্ডেন ভিউ হাউজিং সোসাইটির প্রতিষ্ঠাতা ও জিন্নুরাইন গ্রুপের চেয়ারম্যান এস এম জমির উদ্দিন।

মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খুলশী গার্ডেন ভিউ হাউজিং এর ক্ষতিগ্রস্থ প্লট মালিকরা করোনার সুযোগে ভুমি দখলের অভিযোগ করেছেন নগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে ।

করোনা দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে চট্টগ্রামের খুলশী গার্ডেন ভিউ হাউজিং সোসাইটিতে অন্যের খরিদ করা জায়গা দখলের অভিযোগ করেন মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে যুবলীগ নেতা মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে জায়গা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে খুলশী গার্ডেন ভিউ প্লট মালিকবৃন্দ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্ষতিগ্রস্ত প্লট মালিক গণমাধ্যম কর্মি লাকি আকতার বলেন, করোনা পরিস্থিতিতে অফিস আদালত বন্ধ থাকায় ভূমিদস্যুদের অত্যাচারে বিপাকে পড়ছে এক শ্রেণীর নিরীহ সাধারন কিছু মানুষ। না পারছে ভূমিদস্যু বা জবর দখলকারীকে থামাতে না পারছে আদালতের দারস্ত হতে। আর এই সুযোগ কাজে লাগিয়ে এ মহামারীকালীন সময়ে অন্যর জমি দখল করে সাইনবোর্ড লাগিয়ে স্থাপনা নির্মাণ করছেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চু ও তার লোকজন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন গার্ডেন ভিউ হাউজিং এর প্রতিষ্ঠাতা সভাপতি এস এম জমির উদ্দিন।

লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, নগর যুবলীগ নেতা মহিউদ্দিন বাচ্চু দুটি প্লটে সাইনবোর্ড লাগিয়ে দেন গত ১লা জুন। তিনি বায়না সুত্রে প্লটের মালিকানা দাবি করলেও এর সমর্থনে কোন দলিল দেখাতে সম্মত নন। গণমাধ্যমকে মহিউদ্দিন বাচ্চু উক্ত জায়গাটি জনৈক আলগমীরের কাছ থেকে বায়না করেছেন বলে দাবি করলেও প্লটের অধিন জায়গার দলিলী মালিক নজির আহম্মদ, পিতা-মৃত বজল আহমদ। নজির আহম্মদ ২৯/০২/২০০৪ ইং তারিখে সম্পাদিত রেজিস্ট্রার্ড আমমোক্তার নামা বলে গার্ডেন ভিউ হাউজিং এর চেয়ারম্যানের অনুকূলে পাওয়ার প্রদান করেছিলেন। হাউজিং এর বিভিন্ন প্লটে প্লট মালিকরা বাড়িও নির্মান করেছেন। ১৬ বছর পরে এ জায়গার মালিক আলমগীরকে সাজিয়ে প্লট দখলের হীন প্রচেষ্টা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে সাংবাদিক লাকি আকতার জানান, প্লট দখল শুরু হবার কথা জানতে পেরে আমি নিজে গিয়ে আমার প্লটে ব্যানার লাগিয়ে আসার পরদিন সে ব্যানার মহিউদ্দিন বাচ্চুর লোকজন উপড়ে ফেলে৷ নগর পুলিশের সহযোগিতায় আবার আমার মালিকানার সাইনবোর্ড লাগিয়েছি। আমরা প্লট মালিকরা আর কেউই নিরাপদ নই। ‘
সংবাদ সম্মেলনে মহিউদ্দিন বাচ্চু জোরপূর্বক সাইনবোর্ড লাগানো জায়গার দলিল সাংবাদিকদের কাছে উপস্থাপন করা হয়।
দলিল অনুযায়ী আর এস ১৮৬/১ নং খতিয়ান, ১৮৬/১৩ নং খতিয়ানের ৫৫৩ নং দাগ যার পি এস ২৯ নং খতিয়ানের ২১.৫ শতক জায়গার ২৬/০৪/১৯৮৪ সালের আদেশ অনুযায়ী রেকর্ডভুক্ত মালিকের নামে নামজারী হয়।

সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, কোন বৈধ মালিকানার কাগজ থেকে থাকলে সেটি আইন অনুযায়ী সমাধান হবে। কিন্তু যুবলীগের পেশী শক্তির জোরে সাইনবোর্ড লাগানো হলো কেন?
নগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চু কোন প্লট কিনে থাকলে যার কাছ থেকে কিনেছেন তিনি এসেই তাকে জায়গা বুঝিয়ে দিতে পারতেন। কিন্তু নিজে লোকজন নিয়ে ভোগ দখলকৃত জায়গার স্থাপনা ভেঙ্গে দিয়ে সাইন বোর্ড লাগিয়ে দিলে আইন অনুযায়ী জায়গার মালিকানা প্রতিষ্ঠা হবে -এটা কোন সংস্কৃতি?

এ সময় লিখিত বক্তব্যে গার্ডেন ভিউর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জমির উদ্দিন আরো অভিযোগ করেন , গেল ১জুন রাত দুইটার সময় মহিউদ্দিন বাচ্চু দলবলসহ হাউজিং সোসাইটিতে গিয়ে কেয়ারটেকার শাহাবুদ্দিনকে মারধর করে এবং কেয়ারটেকারের থাকার ঘর ভেঙে দেয়। পরের দিন সকাল ১১ টার দিকে পুনরায় ওই প্লটে দলবল নিয়ে এসে প্লটের উপর মহিউদ্দিন বাচ্চু নিজের নামে সাইনবোর্ড লাগিয়ে দেয়। এসময় কেয়ারটেকার বাধা দিলে তাকে মেরে ফেলার হুমকি দেয় যুবলীগ নেতা বাচ্চু। এছাড়া মোবাইলে এসএমএস দিয়ে এবং ডেকে নিয়ে জায়গার মালিক জমির উদ্দিনকে নানাভাবে হুমকি ধমকি দিতে থাকে । যুবলীগ নেতার এমন কর্মকাণ্ডে সোসাইটিতে থাকা প্লট মালিকরা ভয় এবং আতঙ্কে আছেন বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।

এমন অবস্থায় নিজের প্লট ফিরে পেতে এবং হাউজিং সোসাইটির প্লট মালিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী প্লট মালিক এবং সোসাইটির প্রতিষ্ঠাতা এস এম জমির উদ্দিন।
সংবাদ সম্মেলনে নগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চুর অপতৎপরতার ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here