নিজস্ব সংবাদদাতা,
চট্টগ্রামস্থ কাজীর দেউডী সুগন্ধা হল এ ২২ই জানুয়ারি ২০২১ ইংরেজি রোজ শুক্রবার বেলা ৩ ঘটিকায় আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী’র পক্ষে চট্টগ্রামস্থ সামাজিক সংগঠনের প্রতিনিধিদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবী সামাজিক প্রতিনিধি সংগঠন ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ আরিফুল ইসলাম হৃদয়ের সভাপতিত্বে,ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার সাংগঠনিক সম্পাদক আসলাম হোসেন আসাদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এই আলোচনা ও মতবিনিময় সভা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিজয় মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ।বাংলাদেশ সরকার ও সিটি কর্পোরেশনের সাথে মিলে ঐক্যবদ্ধভাবে সংগঠন সমুহকে কাজ করার আহবান জানান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ।
বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস আরও বলেন,উন্নয়ন এর ধারা অব্যাহত রাখতে আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী’কে নৌকা মার্কাই ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
এতে আরও বক্তব্য রাখেন সামাজিক সেচ্ছাসেবী সংগঠন *গনজাগণের বাংলাদেশ* চট্রগ্রাম জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ রায়ান মাহবুব,ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক মোঃ রিয়াদ, ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার চট্রগ্রাম জেলা শাখার সভাপতি মোঃইয়াছিন আরাফাত, বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন এর সদস্য মোঃ বাপ্পি,মোছাঃআলিজা তালুকদার আজমিরা সহ প্রমূখ।
এসময় সংগঠনের প্রতিনিধিরা বলেন উন্নয়নের ধারা চলমান রাখতে চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন সমুহ যৌথ উদ্যোগে রেজাউল করিম চৌধুরীকে সমর্থন দিবে।এছাড়াও চট্টগ্রাম নগরিতে সামাজিক কর্মকান্ড বাস্তবায়নে যে সকল সমস্যাদি দেখা মিলে তা উল্লেখ করেন এই সভায়। এসময় চট্টগ্রাম নগরের প্রতিটি থানা ও ওয়ার্ড হতে ৫০ টি সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।