Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রামে আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত আরো ২১৩ জন

চট্টগ্রামে আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত আরো ২১৩ জন

চট্টগ্রামে আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত আরো ২১৩ জন
করোনা ভাইরাসের প্রতীকী ছবি

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৬৬১ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ২১৩ জন; নতুন শনাক্তদের মধ্যে ১৮০ জন নগরের ও ৩৩ জন উপজেলার বাসিন্দা।

আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২৬ হাজার ৮৫৬ জনের মধ্যে ২০ হাজার ৪৪৩ জন নগরের ও ৬ হাজার ৪১৩ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় একজনের মৃত্যু হয়েছে; এর আগের দুই দিন করোনায় দুইজন করে মোট চারজন মারা গিয়েছিলেন। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩২৫ জন; এর মধ্যে ২৩০ জন নগরের ও ৯৫ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৫৪ জনের নমুনা পরীক্ষা করে ৫৬ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৭১৬ জনের নমুনা পরীক্ষায় ২২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে ৪৬০ জনের নমুনা পরীক্ষা করে ৪৮ জনের ও সিভাসুতে ৯৯ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রামের ৩ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি।

ইম্পেরিয়াল হাসপাতালে ১০৩ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের ও শেভরণে ৭৫ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা পাওয়া গেছে।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৩ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা ধরা পড়েছে।

জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৮ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের দেহে করোনা পাওয়া গেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। শনাক্তের হার কিছুদিন ধরেই বাড়ছে। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মানায় সর্বোচ্চ জোর দিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here