চট্টগ্রাম প্রতিনিধি,
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৮৭৮ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১০৪ জন; এর মধ্যে ৮৩ জন নগরের ও ২১ জন বিভিন্ন উপজেলার।
এ নিয়ে চট্টগ্রামে ১৬ হাজার ৮৬৬ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৯৯৫ জন নগরের ও ৪ হাজার ৮৭১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৬৮ জন; এর মধ্যে ১৮৭ জন নগরের ও ৮১ জন উপজেলার বাসিন্দা।
আজ শুক্রবার (২৮ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।
সিভিল সার্জন জানান, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০৮ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা মিলেছে। এর মধ্যে ১২ জন নগরের ও ১০ জন উপজেলার বাসিন্দা।
ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩৭৭ জনের নমুনা পরীক্ষায় নগরের ২১ জনের ও উপজেলার ২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৩০ ও উপজেলার ৫ জনের করোনা মিলেছে।
চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭৬ জনের নমুনার মধ্যে কারও করোনা শনাক্ত হয়নি।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৮ জনের করোনা পরীক্ষা করে ১ জনের মধ্যে রোগটি পাওয়া গেছে।
ইমপেরিয়াল হাসপাতালে ৭৮ জনের নমুনার মধ্যে নগরের ১২ জন শনাক্ত হয়েছেন।
শেভরণে ৩৬ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৮ ও উপজেলার ৩ জনের করোনা পাওয়া গেছে।
উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ২১ জনের মধ্যে লোহাগাড়ার ১, আনোয়ারার ৩, চন্দনাইশের ১, পটিয়ার ২, রাঙ্গুনিয়ার ২, রাউজানের ৪, ফটিকছড়ির ১, হাটহাজারীর ৪, সীতাকুণ্ডের ২ ও মিরসরাইয়ের ১ জন রয়েছেন।