Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রামে আরও ১২৫ করোনা রোগী শনাক্ত

চট্টগ্রামে আরও ১২৫ করোনা রোগী শনাক্ত

চট্টগ্রামে আরও ১২৫ করোনা রোগী শনাক্ত
করোনা ভাইরাসের প্রতীকী ছবি

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৮৮৭ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১২৫ জন; এর মধ্যে ৮১ জন নগরের ও ৪৪ জন বিভিন্ন উপজেলার।

এ নিয়ে চট্টগ্রামে ১৪ হাজার ৩৩৮ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০ হাজার ৩১ জন নগরের ও ৪ হাজার ৩০৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৩১ জন; এর মধ্যে ১৬৩ জন নগরের ও ৬৮ জন উপজেলার বাসিন্দা।

শুক্রবার (৩১ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি জানান, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪৬ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে ১৩ জন নগরের ও ১৬ জন উপজেলার।

বৃহস্পতিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩৯০ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ১৪ জন নগরের ও ৭ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে বৃহস্পতিবার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৮ জনের করোনা মিলেছে; এর মধ্যে ২৭ জন নগরের ও ১১ জন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে বৃহস্পতিবার নমুনা পরীক্ষা হয়নি।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৭ জনের নমুনা পরীক্ষায় দুইজনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৭ জন নগরের ও ৩ জন উপজেলার।

এদিকে শেভরণ ল্যাবে ৬২ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে; এর মধ্যে ১০ জন নগরের ও ৫ জন উপজেলার।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৪৪ জনের মধ্যে লোহাগাড়ার ২, আনোয়ারার ১, পটিয়ার ১, বোয়ালখালীর ৩, রাঙ্গুনিয়ার ৭, রাউজানের ৯, ফটিকছড়ির ১১, হাটহাজারীর ৫, সীতাকুণ্ডের ৩, মিরসরাইয়ের ১ ও সন্দ্বীপের ১ জন জন আছেন।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৬৬ জন সুস্থ হয়েছেন; চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ২ হাজার ২৫৩ জন করোনা রোগী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here