Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রামে আরও ৩ করোনা রোগী শনাক্ত

চট্টগ্রামে আরও ৩ করোনা রোগী শনাক্ত

চট্টগ্রামে আরও ৩ করোনা রোগী শনাক্ত
করোনা ভাইরাসের প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদকঃ
বুধবার রাতে ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শেষে এই তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

বিআইটিআইডিতে ১৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চারজনের করোনা রোগ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে তিনজন চট্টগ্রামের ও একজন লক্ষ্মীপুরের বাসিন্দা।

সিভিল সার্জন বলেন, চট্টগ্রামে আক্রান্ত তিনজনের মধ্যে একজন নগরীর খুলশী থানাধীন লালখান বাজার মোরশেদ মঞ্জিলের বাসিন্দা। যার বয়স ৪২ বছর। অপরজন নগরের বালুচরার ইসাখান মঞ্জিলের ৪২ বছর বয়সী বাসিন্দা। অন্যজন ফটিকছড়ি এলাকার ২৯ বছর বয়সী এক চিকিৎসক। লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত হয়েছেন ৩২ বছর বয়সী যুবক।

বিআইটিআইডিতে এখন পর্যন্ত ১৮৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে এ পর্যন্ত ৭৬ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০। বাকীরা অন্যান্য জেলার।

এ ছাড়া চট্টগ্রামে শনাক্ত করোনা রোগীদের মধ্যে পাঁচজন ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন । এবং সুস্থ হয়েছেন অন্তত সাতজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here