Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রামে আরও ৬০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত

চট্টগ্রামে আরও ৬০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত

চট্টগ্রামে আরও ৬০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত
করোনা ভাইরাসের প্রতীকী ছবি

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৮৮৯ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৬০ জন; এর মধ্যে ৫৬ জন নগরের ও ৪ জন উপজেলার বাসিন্দা।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ১৯ হাজার ৭০৮ জনের মধ্যে ১৪ হাজার ২৬৪ জন নগরের ও ৫ হাজার ৪৪৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫০ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা পাওয়া গেছে।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৯৯ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩০২ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের করোনা মিলেছে।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ৩৮ জনের নমুনার মধ্যে ৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮০ জনের নমুনা পরীক্ষা করে তাদের করোনা মিলেনি।

ইমপেরিয়াল হাসপাতালে ১০৬ জনের নমুনার মধ্যে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।

মা ও শিশু হাসপাতালে ১৩ জনের নমুনার মধ্যে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১ জনের নমুনা পরীক্ষা করে তার করোনা পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here