Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রামে আরও ৮৮ জনের দেহে করোনা শনাক্ত

চট্টগ্রামে আরও ৮৮ জনের দেহে করোনা শনাক্ত

চট্টগ্রামে আরও ৮৮ জনের দেহে করোনা শনাক্ত
করোনা ভাইরাসের প্রতীকী ছবি

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৬২৯ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৮৮ জন; নতুন শনাক্তদের মধ্যে ৭৯ জন নগরের ও ৯ জন উপজেলার বাসিন্দা।

আজ শুক্রবার (২২ জানুয়ারি) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেনন, চট্টগ্রামে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩২ হাজার ৪৮৭ জন; এর মধ্যে ২৫ হাজার ৩২৭ জন নগরের ও ৭ হাজার ১৬০ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৬৭ জন; এর মধ্যে ২৬৬ জন নগরের ও ১০১ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৯৫ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৬০২ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২২ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের ও আরটিআরএলে ১০ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে ৫৫৪ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের ও সিভাসুতে ৩৫ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

শেভরণে ১৪৭ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের ও ইমপেরিয়াল হাসপাতালে ৫১ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা মিলেছে।

কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ১১৩ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here