Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রামে আরও ৯৪ জনের দেহে করোনা শনাক্ত

চট্টগ্রামে আরও ৯৪ জনের দেহে করোনা শনাক্ত

চট্টগ্রামে আরও ৯৪ জনের দেহে করোনা শনাক্ত
করোনা ভাইরাসের প্রতীকী ছবি

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৮৬৮ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৯৪ জন। নতুন শনাক্তদের মধ্যে ৭৬ জন নগরের ও ১৮ জন উপজেলার বাসিন্দা।

আজ শনিবার (৭ নভেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২১ হাজার ৭৩৪ জনের মধ্যে ১৫ হাজার ৯৯২ জন নগরের ও ৫ হাজার ৭৪২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩০৬ জন; এর মধ্যে ২১২ জন নগরের ও ৯৪ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৮০ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৫৮ জনের নমুনা পরীক্ষায় ২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৭৩ জনের নমুনা পরীক্ষা করে ৪৮ জনের ও চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ৪৭ জনের নমুনার মধ্যে ৭ জনের করোনা মিলেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১২ জনের নমুনা পরীক্ষা করে কারও দেহে জীবাণুটি শনাক্ত হয়নি।

ইমপেরিয়াল হাসপাতালে ৬৯ জনের নমুনার মধ্যে ২২ জনের ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৯ জনের নমুনার মধ্যে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here