Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রামে আরো ৯৮ জনের দেহে করোনা শনাক্ত, মৃত্যু ০১

চট্টগ্রামে আরো ৯৮ জনের দেহে করোনা শনাক্ত, মৃত্যু ০১

চট্টগ্রামে আরো ৯৮ জনের দেহে করোনা শনাক্ত, মৃত্যু ০১

চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৪৫৭ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৯৮ জন; নতুন শনাক্তদের মধ্যে ৮৮ জন নগরের ও ১০ জন উপজেলার বাসিন্দা।

আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৩২ হাজার ২৬৩ জন। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের উপজেলা পর্যায়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৬৭ জন; এর মধ্যে ২৬৬ জন নগরের ও ১০১ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১০৭ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৭৩৩ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে ৪৮৪ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের ও সিভাসুতে ২৮ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

শেভরণে ২৩ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের ও ইমপেরিয়াল হাসপাতালে ৫৪ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা মিলেছে।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২০ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের ও আরটিআরএলে ৮ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here