Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রামে আরও ১৯৮ জন করোনা রোগী শনাক্ত

চট্টগ্রামে আরও ১৯৮ জন করোনা রোগী শনাক্ত

চট্টগ্রামে আরও ১৯৮ জন করোনা রোগী শনাক্ত

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ২৬২ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৯৮ জন; নতুন শনাক্তদের মধ্যে ১৬৯ জন নগরের ও ২৯ জন উপজেলার বাসিন্দা।

আজ শনিবার (৫ ডিসেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২৬ হাজার ২৬৩ জনের মধ্যে ১৯ হাজার ৯২৩ জন নগরের ও ৬ হাজার ৩৪০ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩২০ জন; এর মধ্যে ২২৫ জন নগরের ও ৯৫ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৩৮ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের, ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৪৮৭ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩১৮ জনের নমুনা পরীক্ষা করে ৯৮ জনের ও চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ১১১ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

ইমপেরিয়াল হাসপাতালে ৮৯ জনের নমুনার মধ্যে ২২ জনের ও শেভরণে ৯৩ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৬ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা ধরা পড়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। শনাক্তের হার কিছুদিন ধরেই বাড়ছে। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মানায় সর্বোচ্চ জোর দিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here