নিজস্ব সংবাদদাতা,
চট্টগ্রামে ৫২৩ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে আরও ১৫৬ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
শনিবার (৬ জুন) দিবাগত রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৩৬ জনের নমুনা পরীক্ষায় ৫২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে শনিবার ১১৮ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৩৭ জনের করোনা পাওয়া গেছে।
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে শনিবার ১৫৬ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ৬৫ জনের করোনা মিলেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৩ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা পাওয়া গেছে।
চট্টগ্রামে এ পর্যন্ত ৩ হাজার ৯৬২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রামে এখন পর্যন্ত মারা গেছেন মোট ৯৩ জন। সুস্থ হয়েছেন প্রায়ই ২৬৭ জন।