Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রামে নতুন শনাক্ত ২৬ জন, পরীক্ষা কমে ৩২৭

চট্টগ্রামে নতুন শনাক্ত ২৬ জন, পরীক্ষা কমে ৩২৭

চট্টগ্রামে নতুন শনাক্ত ২৬ জন, পরীক্ষা কমে ৩২৭

চট্টগ্রাম প্রতিনিধি,
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৩২৭ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ২৬ জন; এর মধ্যে ২৫ জন নগরের ও ১ জন হাটহাজারী উপজেলার।

এ নিয়ে চট্টগ্রামে ১৬ হাজার ৯৮০ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৮৯ জন নগরের ও ৪ হাজার ৮৯১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে উপজেলা পর্যায়ে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৭১ জন; এর মধ্যে ১৮৯ জন নগরের ও ৮২ জন উপজেলার বাসিন্দা।

আজ রোববার (৩০ আগস্ট) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

সিভিল সার্জন জানান, গতকাল শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১ জনের করোনা মিলেছে।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১৬৭ জনের নমুনা পরীক্ষায় নগরের ৭ ও উপজেলার ১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১০৩ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১০ জনের করোনা মিলেছে।

শেভরণে ৪৩ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৭ জনের করোনা পাওয়া গেছে।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ও ইমপেরিয়াল হাসপাতালে শনিবার চট্টগ্রামের কারও নমুনা পরীক্ষা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here