Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রামে নতুন শনাক্ত ৯০ জন, মোট শনাক্ত ২০ হাজার ছুঁই ছুঁই

চট্টগ্রামে নতুন শনাক্ত ৯০ জন, মোট শনাক্ত ২০ হাজার ছুঁই ছুঁই

চট্টগ্রামে নতুন শনাক্ত ৯০ জন, মোট শনাক্ত ২০ হাজার ছুঁই ছুঁই

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় এক হাজার ১১ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৯০ জন। নতুন শনাক্তদের মধ্যে ৭৮ জন নগরের ও ১২ জন উপজেলার বাসিন্দা।

আজ শুক্রবার (১৬ অক্টোবর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ১৯ হাজার ৯৭৩ জনের মধ্যে ১৪ হাজার ৪৯৬ জন নগরের ও ৫ হাজার ৪৭৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩০১ জন; এর মধ্যে ২০৮ জন নগরের ও ৯৩ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৭০ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা পাওয়া গেছে।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩৭৯ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৩৫ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনা মিলেছে।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ৪০ জনের নমুনার মধ্যে ১২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

ইমপেরিয়াল হাসপাতালে ৭৩ জনের নমুনার মধ্যে ২ জনের ও শেভরণে ৯৬ জনের নমুনার মধ্যে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

মা ও শিশু হাসপাতালে ৮ জনের নমুনার মধ্যে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১০ জনের নমুনা পরীক্ষা করে চারজনের করোনা পাওয়া গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here