Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রামে শনাক্ত সাড়ে ১৭ হাজার ছাড়িয়েছে

চট্টগ্রামে শনাক্ত সাড়ে ১৭ হাজার ছাড়িয়েছে

চট্টগ্রামে শনাক্ত সাড়ে ১৭ হাজার ছাড়িয়েছে
করোনা ভাইরাসের প্রতীকী ছবি

চট্টগ্রাম প্রতিনিধি,
চট্টগ্রামে আরও ৭১ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৭ হাজার ৫১৬ জন হয়েছে।

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় এক হাজার ৩ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৭১ জন; এর মধ্যে ৪৬ জন নগরের ও ২৫ জন উপজেলার বাসিন্দা।

এ নিয়ে চট্টগ্রামে ১৭ হাজার ৫১৬ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৫১৬ জন নগরের ও ৫ হাজার ১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের উপজেলা পর্যায়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৭৬ জন; এর মধ্যে ১৯১ জন নগরের ও ৮৫ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫৭ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১০ ও উপজেলার ১৩ জনের করোনা মিলেছে।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩৪১ জনের নমুনা পরীক্ষায় নগরের ৩ ও উপজেলার ৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৫৯ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৩ ও উপজেলার ৫ জনের করোনা মিলেছে।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০৪ জনের নমুনা পরীক্ষায় নগরের ৪ জনের করোনা পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৯ জনের নমুনা পরীক্ষা করে সাতকানিয়ার একজনের করোনা মিলেছে।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৫ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

শেভরণে ৪৮ জনের নমুনা পরীক্ষায় নগরের ৮ জনের করোনা মিলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here