Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রামে হতে পারে এসিড বৃষ্টি। ফেসবুকে ছড়িয়ে পড়েছে গুজব!

চট্টগ্রামে হতে পারে এসিড বৃষ্টি। ফেসবুকে ছড়িয়ে পড়েছে গুজব!

চট্টগ্রামে হতে পারে এসিড বৃষ্টি। ফেসবুকে ছড়িয়ে পড়েছে গুজব!

শাহেদ চৌধুরী, চট্টগ্রাম ট্রিবিউন

চট্টগ্রামে হতে পারে এসিড বৃষ্টি। ফেসবুকে ইতিমধ্যে এমন তথ্য ছড়িয়ে পড়েছে।

আসুন জেনে নেই বিস্তারিত:

অম্লধর্মী হলেই অ্যাসিড বৃষ্টি ঘটবে এমনটা নয় ৷ H₂O₂ মৃদু অম্লধর্মী ৷ সাধারণ বৃষ্টির পানি বরং এর চেয়ে বেশি অম্লধর্মী ৷ H₂O₂ এর pH 6.2 এবং সাধারণ বৃষ্টির pH 5.0 – 5.5 যা অ্যাসিড বৃষ্টিতে 4.0 তে নামে ৷ আমাদের পাকস্থলির অ্যাসিডের ph 1.5 – 3.5 ৷ H₂O₂ সাধারণ তাপমাত্রায় পানির মতো তরল তবে কিছুটা বেশি ঘন।

গ্যাসীয় অবস্থায় খুব সামান্য পরিমাণে এটা বায়ুমণ্ডলে থাকে ৷ বায়ুমণ্ডলে এর স্বাভাবিক পরিমাণ ০.০১ পিপিএম যা বাতাসে যতটুকু ক্রিপ্টন গ্যাস আছে তার ১১৪ ভাগের ১ ভাগের সমান ৷ গ্যাসীয় অবস্থায় কিছুটা অস্থায়ী এবং অক্সিজেন ও জলীয়বাষ্পে বিয়োজিত হয় ৷ হাইড্রোজেন পারঅক্সাইড বাতাসে কোনো রকম অ্যাসিড তৈরি করে না কারণ গ্যাসীয় অবস্থায় পানির সাথে বিক্রিয়াই করে না ৷ তরল অবস্থায় পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোনিয়াম ও হাইড্রক্সিল আয়নে বিভাজিত হয় ৷ তরল H₂O₂ ও CO₂ (কার্বন ডাইঅক্সাইড) মিশিয়ে তাতে বিদ্যুৎ চালনা করলে অক্সালিক অ্যাসিড তৈরি হয় যা বাতাসে গ্যাসীয় অবস্থায় হয় না ৷ অ্যাসিড বৃষ্টি ঘটায় কার্বন ডাইঅক্সাইড (কার্বনিক অ্যাসিড), সালফার ডাইঅক্সাইড (সালফিউরাস অ্যাসিড), নাইট্রিক অক্সাইড (নাইট্রিক অ্যাসিড) ও নাইট্রোজেন ডাইঅক্সাইড (নাইট্রাস অ্যাসিড) নামক এই চারটি গ্যাস ৷ H₂O₂ এর জলীয় দ্রবণ সালফিউরাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড তৈরি করে কিন্তু বাতাসে তো জলীয় দ্রবণ তৈরি হয় না ৷ গ্যাসীয় H₂O₂ পানিতে মিশবে না ৷ তাছাড়া কন্টেইনারে H₂O₂ 60% জলীয় দ্রবণ আকারে থাকে যার অনেক বড় অংশ ঐ ভয়ানক আগুনে ভেঙে পানি ও অক্সিজেন তৈরি করে ফেলেছে ৷ যা বাকি থাকবে তা জলীয় দ্রবণ আকারে পড়ে থাকবে, সে তো উদ্বায়ী নয় ৷ বাতাসে খুবই সামান্য পরিমাণে মিশবে ৷

তবে অধিক মাত্রায় H₂O₂ যুক্ত বাতাসে শ্বাস নিলে শ্বাসকষ্টসহ ফুসফুসের বিভিন্ন রোগ দেখা দিতে পারে যা কেবল পরীক্ষাগারেই দুর্ঘটনাবশত সম্ভব ৷

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here