নিজস্ব সংবাদদাতা,
আজ ( শুক্রবার) ৩০ অক্টোবর নগরীর হালিশহর হাউজিং এস্টেট উচ্চ বিদ্যালয়ের মাঠে বিকাল ৩ ঘটিকায় অনুষ্ঠিত হয় চট্টগ্রাম বিভাগীয় কারাতে একাডেমী (সিডিকেএ) আয়োজিত আন্তর্জাতিক খেলোয়াড়দের পুরুষ্কার বিতরণ এবং নারী ও শিশুদের বিনামূল্যে আত্মরক্ষার কৌশল শিখানো বিষয়ক সেমিনার হয়।এতে প্রায় শতাধিক নারী ও শিশু উপস্থিত ছিলেন।
সেমিনার শেষে কোভিড ১৯ ইন্টারন্যাশনাল ই-কাতা চ্যাম্পিয়নশীপের পদক দেওয়া হয়। স্বর্ণপদক প্রাপ্তরা হলেন- (১) মোহাম্মদ মহিউদ্দিন ইফাজ (২) মেরাজুল মোকাররম আদি (৩) মোঃ মেহেদী হাসান (৪) সোহানা পারভীন (৫) মুশশারাত সাবিহা অদ্রি; রৌপ্য পদক প্রাপ্তরা হলেন- (১) সাদিকা জাবীন (২) ফাইরোজ তাজোয়ার;
তাম্য প্রাপ্তরা হলেন-(১) হাসনাইন তাইসির (২) উম্মে সালমা উর্মি (৩) ইবতিসাম উদ্দিন; উক্ত খেলায় চট্টগ্রাম বিভাগীয় কারাতে একাডেমীর দুই ছাত্র মুহিউদ্দীন ও মেরাজুল মোকাররম যথাক্রমে ১১টি দেশের মধ্যে ৩য় ও ৪র্থ স্থান অর্জন করেছেন।
এবং আন্তর্জাতিক ব্ল্যাক বেল্ট ই-কাতা চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ থেকে ১২ জন অংশগ্রহণ করেন তার মধ্যে দুজন চট্টগ্রাম থেকে অংশগ্রহণ করে স্বর্ণপদক লাভ করেন। পদক প্রাপ্তরা হলেন- মোহাম্মদ মহিউদ্দিন এবং নাজমুল খায়ের।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন, একাধিকবারের ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন, চট্টগ্রামে ইন্টারন্যাশনাল অফিসিয়াল কোচ, চট্টগ্রাম বিভাগীয় কারাতে একাডেমীর প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক সজিব উদ্দিন। অনুষ্ঠানের মধ্যমনি, ৩নং পাঁচলাইশ ওয়ার্ডের সাবেক ওয়ার্ড কমিশনার ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর এবং চট্টগ্রাম বিভাগীয় কারাতে একাডেমীর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব কফিল উদ্দিন খান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ও সিডিকেএ’র সভাপতি জনাব আরফান উল্লাহ চৌধুরী আপেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রাইভেট সেক্টর ইঞ্জিনিয়ার ফেডারেশনের চট্টগ্রাম মহানগরের সভাপতি ও সিডিকেএ’র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহীন চৌধুরী, সিডিকেএ’র কমিশনার সোহেল আক্তার খাঁন, সিডিকেএ’র যুগ্ম সম্পাদক এম. জলিল, সিডিকেএ সাংগঠনিক সম্পাদক ও পিজিসিবির উপ সহকারী প্রকৌশলী জনাব মোঃ শাহরাজ চৌধুরী, অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন একাডেমীর সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর, একাডেমীর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সোহেল খান। অনুষ্ঠানে ৭১ জন বিশিষ্ট নগর কমিটির একাংশ উপস্থিত ছিলেন।এসময় অতিথিরা তাদের বক্তব্য বলেন, শরীরের দৈহিক গঠন ভালো রাখতে ও বর্তমান প্রেক্ষাপটে , বিশেষ করে নারীদের যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতে নিজের আত্নরক্ষার জন্য কারাতে অতীব জরুরি গুরুত্বপূর্ণ। এছাড়া প্রতিটি বিদ্যালয়ে কারাতে চালু করার বিষয়ে মতামত দেন অতিথিবৃন্দ।