Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্রগ্রাম অক্সিজেনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্রগ্রাম অক্সিজেনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্রগ্রাম অক্সিজেনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আব্দুল করিম, চট্টগ্রাম মহানগর:
চট্রগ্রাম নগরীর অক্সিজেনের বালুছড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মো. সাকিব (২০)। আজ শনিবার (১২ অক্টোবর) দুপুরে স্থানীয় আক্তার ওয়ার্ল্ড ফ্যাশন নামে একটি দোকানে কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, সাকিব ওই দোকানে ইলেকট্রিশিয়ানের কাজ করছিলেন। একপর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মারা যান তিনি।

সাকিব নগরীর চান্দগাঁও থানাধীন রাহাত্তারপুল এলাকার মো. আবুল কাশেমের ছেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here