Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রাম নগরীর জামালখানে সিডিএর অভিযান, অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রাম নগরীর জামালখানে সিডিএর অভিযান, অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রাম নগরীর জামালখানে সিডিএর অভিযান, অবৈধ স্থাপনা উচ্ছেদ

আব্দুল করিম, চট্টগ্রাম মহানগর:
চট্টগ্রামের জামালখান খালের ওপর গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এ অভিযান শুরু হয় আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে।

সিডিএর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আহমেদ মঈনুদ্দীন বলেন, খালের ওপর অবৈধভাবে গড়ে উঠা প্রায় ১’শটি স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। স্থাপনার মধ্যে নামদামি অনেক টাওয়ার ও রেস্টুরেন্টও আছে। ২০১৮ সালের ৯ এপ্রিল চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে গৃহীত মেগা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সিডিএ’র সমঝোতা চুক্তি সই হয়। এরপর সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর নগরীর বিভিন্ন এলাকার খালের উভয় পাশে রিটেইনিং ওয়াল, রাস্তা নির্মাণ ওনিচু ব্রিজগুলো ভেঙে উঁচু করার কাজ শুরু করে। পাশাপাশি খাল থেকে ময়লা পরিষ্কার কার্যক্রমও শুরু করা হয়।

ডিপিপি অনুযায়ী গৃহীত এ মেগা প্রকল্পের ব্যয় ধরা হয় ৫ হাজার ৬১৬ কোটি ৫০ লাখ টাকা। তিন বছর মেয়াদি এ প্রকল্পে প্রাথমিক পর্যায়ে ৩৬ খালের মাটি অপসারণসহ ৩০০ কিলোমিটার নতুন ড্রেন নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here