Home আমার চট্টগ্রাম চট্টগ্রাম জেলা চন্দনাইশে অগ্নিকাণ্ড, ৪ বসতঘর পুড়ে ছাঁই

চন্দনাইশে অগ্নিকাণ্ড, ৪ বসতঘর পুড়ে ছাঁই

চন্দনাইশে অগ্নিকাণ্ড, ৪ বসতঘর পুড়ে ছাঁই

মাঈন উদ্দীন, চন্দনাইশ:
চট্টগ্রামের চন্দনাইশে অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে চন্দনাইশ পৌরসভার ১নং ওয়ার্ডের জোয়ারা এলাকায় প্রদীপ বিশ্বাসের বাড়ীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর অজয় দত্ত প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, আগুনের লেলিহান শিখা মুহুর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। এতে সুধাংশু বিশ্বাসের ছেলে শিবু বিশ্বাস, মনীন্দ্র দাশের স্ত্রী মিনু বিশ্বাস, হরিশ চন্দ্রের ছেলে সুজিত বিশ্বাস ও দিপু বিশ্বাসের স্ত্রী বিজলী বিশ্বাসের ঘর পুড়ে ছাঁই হয়ে যায়। অগ্নিকাণ্ডে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র ও প্রয়োজনীয় দলিলাদি পুড়ে ছাঁই হয়ে যায়।

এতে আনুমানিক চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থরা।

চন্দনাইশ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন মাষ্টার টিম লিডার মো. আবদুল্লা জানান, মঙ্গলবার সকাল ১১টায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক তার থেকে শর্টসার্কিট হয়ে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here