Home আমার চট্টগ্রাম চট্টগ্রাম জেলা চন্দনাইশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মাঝে কৃষিজ সামগ্রী বিতরণ

চন্দনাইশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মাঝে কৃষিজ সামগ্রী বিতরণ

চন্দনাইশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মাঝে কৃষিজ সামগ্রী বিতরণ

মাঈন উদ্দীন, চন্দনাইশ,
আজ ৩০ নভেম্বর সোমবার সকালে পৌরসদর শাহ আমিন পার্কে উপজেলা নিবার্হী অফিসার মো.নইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী, ভাইস-চেয়াম্যান মাওলানা সোলাইমান ফারুকী, মহিলা ভাইস-চেয়াম্যান এড.কামেলা খানম রুপা, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন সরকার।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.মো.আরিফ উদ্দিন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা আ.লীগের সভাপতি মো.জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, বরকল ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, ডা. মো.ফয়সাল, মো.আবদুল আজিজ, মো.জাহাগীর আলম,সুজন কান্তি রক্ষিত, মো.সেলিম উদ্দিন প্রমুখ।

পরে ধোপাছড়িতে অবস্থানরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৮ জনের মাঝে উন্নত ক্রসব্রীড বকনা, দানাদার খাদ্য ও গৃহনির্মাণ উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here