Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চন্দনাইশে গ্রামবাসী ও দিনমজুরদের ছাত্র ইউনিয়ন এর হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

চন্দনাইশে গ্রামবাসী ও দিনমজুরদের ছাত্র ইউনিয়ন এর হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

চন্দনাইশে গ্রামবাসী ও দিনমজুরদের ছাত্র ইউনিয়ন এর হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

সুবর্ণ দীপ্ত দাশ, বিশেষ প্রতিনিধিঃ
করোনা ভাইরাস প্রতিরোধে চন্দনাইশ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের মাঝে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরন করেন চন্দনাইশ ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারন সম্পাদক অনুপ চক্রবর্তী অভি, চন্দনাইশ থানা সংসদের সভাপতি ভবতোষ ভট্টাচার্য এবং সাধারন সম্পাদক নয়ন দাশ জনি সহ উপজেলার অারও নেতাকর্মীরা।

অনুপ চক্রবর্তী অভি জানান,অামরা শুধু চন্দনাইশ বিতরন করছি না।চট্টগ্রাম দক্ষিন জেলার মধ্যে বোয়ালখালী, চন্দনাইশ, এবং পটিয়ার বিভিন্ন জায়গায় হ্যান্ড স্যানিটাইজার বিতরনের কার্যক্রম চলছে।হ্যান্ড স্যানিটাইজারের পাশাপাশি অামরা মানুষের মাঝে সচেতনতা তৈরি করছি।ইতিমধ্যে অামরা চট্টগ্রাম দক্ষিণ জেলার যুব ইউনিয়ন ও ছাত্র ইউনিয়ন যৌথ উদ্দ্যোগে প্রায় ২৫০০ হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করেছি।

সাধারন মানুষের সবার সহযোগিতা পেলে এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং শেষ পর্যন্ত লড়াই করবে ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here