মাঈন উদ্দীন, চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রামে চন্দনাইশ উপজেলার হাছনদন্ডী এলাকায় সীমানা দেয়াল নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ২ সাংবাদিকসহ ৩ জন আহত হয়।
গতকাল (বুধবার) ২৯ এপ্রিল সকালে হাছনদন্ডী মাও. মফজল আহমদের বাড়ির উঠানে সীমানা দেয়াল নির্মানকে কেন্দ্র করে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় সাংবাদিক যথাক্রমে মোকতার আহমদ (৩৫), মো. আমিনুর রহমান সাকিবকে, অবসর প্রাপ্ত শিক্ষক মাও. মফজল আহমদ আহত হয়। আহতদেরকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়। এ ব্যাপারে মাও. মফজল আহমদ বাদী হয়ে ৫ জনকে বিবাদী করে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।