Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চসিক মেয়র বলেন, প্রধানমন্ত্রীর বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলা যাবে না

চসিক মেয়র বলেন, প্রধানমন্ত্রীর বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলা যাবে না

চসিক মেয়র বলেন, প্রধানমন্ত্রীর বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলা যাবে না

আব্দুল করিম চট্রগ্রাম মহানগর:
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, মাদক, ক্যাসিনো,দুর্নীতি, সন্ত্রাসের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যুদ্ধ ঘোষণা করেছেন। তাই ক্যাসিনো ব্যবসায়ী,মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, মাদকাসক্ত কেউ যাতে আওয়ামী লীগ বা অঙ্গ সহযোগী সংগঠনে স্থান না পায় সেজন্য আমাদেরকে সদা সতর্ক অবস্থানে থাকতে হবে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতি, মাদক, সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন।

সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীর এই আন্দোলনকে জোরদার করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে পথে থাকতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর মাননীয় নেত্রীর যে আস্থা বিশ্বাস রয়েছে তা নিয়ে ছিনিমিনি খেলা যাবে না।

আজ ১৯ অক্টোবর দুপুরে নগরীর জেএম সেন হল মাঠে বাংলাদেশ তাঁতী লীগ চট্টগ্রাম মহানগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যেটা মনে ধারণ করেন, সেটা বাস্তবায়ন করে ছাড়েন। যা দেশবাসী ইতোমধ্যে দেখতে পাচ্ছেন। সন্ত্রাস, দুর্নীতি, মাদক আর জঙ্গিবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী যে যুদ্ধ ঘোষণা করেছেন তার সফলতা আসতে শুরু করেছে। তাই সবার প্রতি অনুরোধ দলের স্বার্থে, দেশের স্বার্থে দুর্নীতি থেকে দূরে থাকুন।

তাঁতী লীগের উদ্দ্যেশে আ জ ম নাছির উদ্দিন বলেন, আপনাদের নতুন কমিটিতে যেন অসামাজিক অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত কোন ব্যাক্তি সুযোগ না পায়। কেউ যেন দলের নাম পদবী ব্যবহার করে কোন ফায়দা লুটতে না পারে। শুধু তাঁতী লীগ নয় আওয়ামী লীগের কোন অঙ্গ সংগঠনেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিতর্কিত ব্যক্তির জায়গা যাতে না হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পদক ও তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও মহানগর আ. লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন তাঁতী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. শওকত আলী।

এসময় বাংলাদেশ তাঁতী লীগ কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহি সভাপতি সাধনা দাশগুপ্ত, সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, বাংলাদেশ তাঁতী লীগ চট্টগ্রাম মহানগর শাখার আহবায়ক নুরুল আমিন মানিক,সদস্য সচিব রত্মাকর দাশ টুনু সহ অপরাপর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here