ইলিয়াছ সুমন, সন্দীপঃ
চৌকাতলী সরকারি প্রথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রথমিক বিদ্যালয় ফুটবল টুনামেন্ট জেলা পর্যায়ে রানার্স আপ হওয়ায় তাদের সংবর্ধনা অনুষ্ঠান আজ স্কুল প্রাঙ্গনে প্রতিষ্ঠানের সভাপতি সিরাজউদ্দৌলার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাষ্টার আইয়ুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউ এস এ প্রবাসি কাজী আবিদুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউ এস এ প্রবাসি আলাদ্দীন আলা।
অন্যন্যদের মধ্যে বক্তব্যে রাখেন প্রতিষ্ঠানের সাবেক সভাপতি রেজাউল কবির, মগধরা স্কুল এন্ড কলেজ এর প্রভাষক কাজী দেলোওয়ার হুসেন সাঈদ, সারিকাইত ইউপি সদস্য কাজী ফোরকান উদ্দীন, প্রধান শিক্ষক গাজী আবুল কাশেম, অভিবাক আশরাফ আলী,প্রধান শিক্ষক বেলাল উদ্দীন, সাবেক প্রধান শিক্ষক আনোয়ার হুসেন, সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাবের সাধারণ-সম্পাদক ইলিয়াছ সুমন, যুগ্ম সাধারণ-সম্পাদক আবু রিফাত, সাংগঠনিক সম্পাদক নজরুল নাঈম ও অফিস সম্পাদক আব্দুর রহমান ইমন, এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ সহ প্রমুখ।
পরিশেষে পুরষ্কার বিতরন মাধ্যমে উক্ত অনুষ্ঠান সমাপ্ত হয়।