Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ জমে উঠেছে প্রচারণা, জেলা এডভোকেট ক্লার্ক সমিতির নির্বাচন শনিবার

জমে উঠেছে প্রচারণা, জেলা এডভোকেট ক্লার্ক সমিতির নির্বাচন শনিবার

জমে উঠেছে প্রচারণা, জেলা এডভোকেট ক্লার্ক সমিতির নির্বাচন শনিবার

এম এ সাত্তার, কক্সবাজারঃ
কক্সবাজার জেলা আইনজীবী সহকারি (এডভোকেট ক্লার্ক) সমিতির কার্যনির্বাহী পরিষদ’র নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী শনিবার, ২১ মার্চ। আর এ নির্বাচনকে ঘিরে জমে উঠেছে জমজমাট নির্বাচনি প্রচারণা। দলীয়ভাবে এই আইনজীবী সহকারি নির্বাচন না হলেও দল-মত-নির্বিশেষে দুই প্যানেলে বিভক্ত হয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মোহাম্মদ নূরুল ইসলাম – হাফেজ আহমেদ জিসান এবং মিজানুর রহমান – মোঃ তুহিন দুই প্যানেলের ৩০ প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছে।

নির্বাচনে জয়লাভের জন্য দুই প্যানেলের প্রার্থীরা ভোটাদের মন জয় করতে যাকে যেভাবে পাচ্ছেন তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ, করমর্দন, কোলাকুলি করছেন। সবার দ্বারে দ্বারে ছুটছেন। এবারের নির্বাচনের ৫৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বচানে নুরুল ইসলাম – হাফেজ আহাম্মদ জিসান প্যানেল এ মোহাম্মদ নূরুল ইসলাম সভাপতি, হাফেজ আহমেদ জিসান সাধারণ সম্পাদক,মোজাফফর আহমদ সহ-সভাপতি, আলী আকবর সহ-সভাপতি, মোহাম্মদ এরশাদ উল্লাহ সহ সাধারণ সম্পাদক (সাধারণ), আবু বক্কর সিদ্দিক সহ সাধারণ সম্পাদক (হিসাব), নুরুল কবির আকিব তথ্য ও প্রচার সম্পাদক, খোরশেদ আলম আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক। এছাড়া নির্বাহী সদস্য পদে রাশিদ আহম্মদ হুমায়ূন, ফোরকান আহমদ খোকন, আতাউল ইসলাম, মোহাম্মদ নাসির উদ্দীন, নুরুল হাকিম, বরকতউল্লাহ, হেলাল উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অপরদিকে মিজানুর রহমান – মোঃ তুহিন প্যানেলে মিজানুর রহমান সভাপতি, মোঃ তুহিন সাধারণ সম্পাদক, মোহাম্মদ হাশেম সহ-সভাপতি, সন্তোষ শর্মা সহ-সভাপতি, সিরাজুল হক সহ সাধারন সম্পাদক (সাধারণ), মোঃ শামসুল আলম সহ সাধারণ সম্পাদক (হিসাব), মহাম্মদ নাসির উদ্দিন তথ্য ও প্রচার সম্পাদক, মোঃ শাহাব উদ্দিন আপ্যায়ন ও সংস্কৃতিক সম্পাদক। নির্বাহী সদস্য পদে মাহমুদুল হক চৌধুরী, মোঃ নুরুল আমিন, ওসমান গণি, জিয়াউর রহমান, মোহাম্মদ আব্দুল্লাহ, জাহাঙ্গীর আলম, রুহুল আমিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবারের নির্বাচনে কক্সবাজার আদালত পাড়ার আইনজীবী, আইনজীবী সহকারি, আদালতের কর্মকর্তা ও কর্মচারী এবং সেবা প্রার্থীদের বিশ্বস্ত ও অভিজ্ঞ আইনজীবী সহকারীদের মধ্যে কয়েকজন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করছেন। তন্মধ্যে নির্বাহী সদস্য (বার), সহ সাধারণ সম্পাদক (বার), সহ-সম্পাদক (বার), সাবেক সাধারণ সম্পাদক এবারের নির্বাচনেও “সাধারণ সম্পাদক”প্রার্থী,হাফেজ আহমদ জিসান বলেন, কেবলমাত্র আমরা নেতা নির্বাচন করার জন্য দুই প্যানেলের বিভক্ত হয়ে নির্বাচন অংশ গ্রহণ করছি। আমাদের মধ্যে কোন ভেদাভেদ ও বিরোধ নেই। ভোটারগণ যাকে যোগ্যতা মনে করে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এবারের নির্বাচনে আমাদের প্যানেলের সবাই নির্বাচিত হবেন বলে আশা করছি।

সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ তুহিন বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন হলে এবারের নির্বাচনে আমাদের প্যানেলই বিজয়ী হবে ইনশাআল্লাহ।’

আইনজীবি সহকারি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জিয়াউদ্দিন আহমেদ
বলেন, ‘শান্তিপূর্ণভাবে জেলা আইনজীবী সহকারি (এডভোকেট ক্লার্ক) সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন করতে সব প্রস্তুতি শেষ হয়েছে। শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে ৫৬৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here