Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ জাতীয় শোক দিবসে মহানগর আওয়ামী লীগের বৃক্ষ রোপন কর্মসূচি

জাতীয় শোক দিবসে মহানগর আওয়ামী লীগের বৃক্ষ রোপন কর্মসূচি

জাতীয় শোক দিবসে মহানগর আওয়ামী লীগের বৃক্ষ রোপন কর্মসূচি

মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ ১৫ আগস্ট সকালে প্রাক্তন মন্ত্রী জহুর আহমদ চৌধুরীর দামপাড়াস্থ কবরস্থান প্রাঙ্গনে গাছের চারা রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচি পালন করা হয়। এসময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরী, এম এ রশিদ, উপদেষ্টা শফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর,বন ও পরিবেশ সম্পাদক মসিউর রহমান চৌধুরী, ত্রাণ সম্পাদক মোহাম্মদ হোসেন, শ্রম সম্পাদক আবদুল আহাদ,উপপ্রচার সম্পাদক শহীদুল আলম, কার্য নির্বাহী সদস্য বেলাল আহমদ, সাইফুদ্দিন খালেদ বাহার, থানা আওয়ামী লীগ নেতা মোজাহেরুল ইসলাম, মোহাম্মদ হোসেন হিরণ,গিয়াস উদ্দিনসহ সংশ্লিষ্ট নেতাকর্মী উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here