নিজস্ব প্রতিবেদক:
টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী গ্রামে জনগণের চলাচলের রাস্তা কেটে দেওয়ার অভিযোগ উঠেছে।জানা গেছে,আজ থেকে পাঁচ মাস আগে স্থানীয় ইউপি সদস্য সোনা আলী মেম্বার ও মহিলা ইউপি সদস্য আনোয়ারা বেগমের তত্ত্বাবধানে কাজের বিনিময়ে টাকা(কাবিটা) প্রকল্পে স্থানীয় এলজিইডি সড়ক থেকে মেরিন ড্রাইভ সড়ক পর্যন্ত হাজার হাজার মানুষের চলাচল ও উপকারের জন্য একটি সড়ক তৈরি করে।
উক্ত সড়ক নির্মাণের দীর্ঘ পাঁচ মাস অতিবাহিত হওয়ার পর হঠাৎ গত কয়েকদিন আগে একদল লোক জমির মালিকানা দাবী নিয়ে রাস্তাটির দুই সাইটের কিছু অংশ কেটে দেয়।উক্ত ঘটনার পেক্ষিতে বাহারছড়া ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য আনোয়ারা বেগম বলেন, সরকারী টাকায় রাস্তা করলাম জনগণের জন্য। অথচ এখন আমাদের অনেক বদনাম হচ্ছে এই রাস্তা করার কারণে।তিনি আরও বলেন স্থানীয় মৃত জাফর আহমদের ছেলেরা তাদের জমি আছে বলে রাতের আধাঁরে রাস্তাটি কেটে দিলে তাতে ক্ষুদ্ধ হয়ে স্থানীয় জনগণ তার প্রতিবাদ করায় তারা সংঘর্ষে জড়ায়।
এ সময় সেলিম নামক একজন ছাত্রের মাথায় সামান্য আঘাত হয়ে রক্ত বের হয়।সেই ছাত্র আবার উল্টো আমিসহ আমার স্বামী ও ছেলের বিরুদ্ধ মামলা করল।অথচ ঘটনা স্থলে আমরা কেউ উপস্থিত ছিলাম না।
এই বিষয়ে আমি অনেক আগে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও টেকনাফ থানায় একটি অভিযোগ দায়ের করে ছিলাম।আমার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা জামিনের পর অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নিব।অন্যদিকে স্থানীয় ইউপি সদস্য সোনা আলী মেম্বার ও একই বক্তব্য প্রদান করেন।তিনি জানান,আমাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা আদালতে মোকাবেলা করার পর আমরা আইনগত ভাবে যারা সরকারী টাকায় নির্মিত রাস্তা কেটেছে তাদের বিরুদ্ধে আইনি সহায়তা নেব।
এ ব্যাপারে টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব,নুরুল আলম চেয়ারম্যান বলেন রাস্তাটির ব্যাপারে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। সার্বিক বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম সাইফ বলেন,রাস্তাটি কি ভাবে নির্মিত হয়েছে তা আমি এখনো অবগত নই। খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এলাকার শতশত মানুষের অভিযোগ স্থানীয় মৃত জাফর আহমদের ছেলে আজিজ উল্লাহ, সেলিম উল্লাহ, আলী আকবর সহ একদল যুবক রাস্তায় তাদের জমি আছে বলে রাতের আধাঁরে রাস্তাটি কেটে দেয়। এতে আমরা প্রতিবাদ করলে তারা আমাদের বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত হয় এবং পরবর্তী তারা প্রতিবাদ কারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে।