Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ টেকনাফে ইয়াবাসহ ৩ মাদক কারবারী আটক

টেকনাফে ইয়াবাসহ ৩ মাদক কারবারী আটক

টেকনাফে ইয়াবাসহ ৩ মাদক কারবারী আটক

কায়সার হামিদ মানিক, উখিয়া:
কক্সবাজারের টেকনাফে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ট্রাক থেকে ইয়াবাসহ ৩জন মাদক কারবারীকে আটক করেছে।

সুত্র জানায়, ২ জুন দুপুর দেড়টার দিকে র‌্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল ট্রাকযোগে মাদক পাচারের সংবাদের ভিত্তিতে বরইতলী র‌্যাব ক্যাম্পের সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশীকালে কয়েকজন গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন তাদের ধাওয়া করে দিনাজপুরের খানসামা থানার চক্কানচরের মোঃ আমজাদ হোছনের পুত্র ট্রাক চালক মনোয়ার হোছন (৩২), কক্সবাজার সদরের ঈদগাও নাপিতখালীর মঞ্জুর আলমের পুত্র মিনহাজুল আবেদীন ফাহিম (২০) এবং চট্টগ্রাম মীরসরাই উত্তর সোনা পাহাড়ের মৃত আনোয়ার হোছনের পুত্র নুর আলম (৪৯) কে আটক করে। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশী করে ৪হাজার ৬শ ৬০পিস ইয়াবা পাওয়া যায়।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত ব্যক্তিসহ উদ্ধারকৃত মাদক টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here