Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ টেকনাফে যুবকদের নিয়ে সামাজিক সচেতনতামুলক সেমিনার অনুষ্ঠিত

টেকনাফে যুবকদের নিয়ে সামাজিক সচেতনতামুলক সেমিনার অনুষ্ঠিত

হেলাল উদ্দিন সাগর
টেকনাফ উপজেলা প্রতিনিধি:
ইউএনডিপি কক্সবাজার এর সহযোগিতায় একলাব কর্তৃক আয়োজিত টেকনাফ উপজেলার তিনটি ইউনিয়নের ইয়ুথ ফোরাম এর সদস্যদের নিয়ে সকাল ১০:৩০ ঘটিকার সময় হোয়াইকং স্টেশন সত্তরে প্রিতম প্লাজায় মানব পাচার নারীপুরুষ বৈসাম্য পলিথিন ব্যবহার ও মাদকের বিরুদ্ধে যুবকদের নিয়ে সামাজিক সচেতনতামুলক প্রচারণার আলোকে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত।

উক্ত সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোয়াইকং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা নুর আহমদ আনোওয়ারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোয়াইকং পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরে আলম সিদ্দিকী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেফায়েত উল্লাহ সাজ্জাদ প্রজেক্ট ম্যানেজার একলাব, সেমিনার ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন,আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল চৌধুরী মুসা।
উক্ত সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথি বলেন সমাজ ও দেশ থেকে মানব পাচার নারীপুরুষ বৈসাম্য পলিথিন ব্যবহার এবং মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে যুবকদের কে এগিয়ে আসতে হবে, তাহলে সুন্দর দেশ এবং সমাজ প্রতিষ্ঠিত হবে, কারণ যুবকরাই পারে তাদের মেধা ও শক্তি দিয়ে জনগনকে সচেতন করে এবং এর কুফল সম্পর্কে প্রচার করে একটি সুন্দর সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠিত ও উপহার দিতে পারবে। এইজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভায় আরো উপস্থিত ও বক্তব্য রাখেন আরটিভির টেকনাফ উপজেলা প্রতিনিধি সাংবাদিক শাহিন শাহ, একলাব কর্মকর্তা জিয়াউর রহমান, নুরুল আলম সিদ্দিকী, জিয়াউর রহমান, রাশেদুল ইসলাম, রফিকুল ইসলাম, হ্নীলা ইউনিয়ন ইয়ুথ ফোরামের সভাপতি মোহাম্মদ খালেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন সাগর, সহ-সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন কাদের, সহ-সভাপতি মাঈনুল ইসলাম, রহিম বিন বকতর,আবু সায়েম,বাহারছড়া ইয়ুথ ফোরামের সভাপতি দারুস সালাম নিশান, জসিম উদ্দিন, দিদারুল ইসলাম, সালমান ফারসি, মোহাম্মদ মুন্না সহ ইয়ুথ ফোরাম এর অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here