Home অন্যান্য তরুণ নেতৃত্বের বিকাশ ও সমাজ পরিবর্তনে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল লিডারশীপ কার্নিভাল ২০১৯’

তরুণ নেতৃত্বের বিকাশ ও সমাজ পরিবর্তনে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল লিডারশীপ কার্নিভাল ২০১৯’

তরুণ নেতৃত্বের বিকাশ ও সমাজ পরিবর্তনে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল লিডারশীপ কার্নিভাল ২০১৯’

মোঃ হেলাল উদ্দীন,
তরুণ নেতৃত্বের বিকাশ ও সমাজ পরিবর্তনে তরুণদের ভূমিকা ও সম্পৃক্ততা বৃদ্ধি করার লক্ষ্যে আজ শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস, বাংলাদেশ (আইডিইবি) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল লিডারশীপ কার্নিভাল ২০১৯’।

মানুষের জন্য ফাউন্ডেশন এবং ইউকেএইড এর সহযোগিতায় আয়োজিত এই সম্মেলনে দেশের ৭২টি বিশ্ববিদ্যালয় থেকে আসা ইয়ুথ ক্লাব অব বাংলাদেশের প্রায় ৪০০ জন তরুণ অংশ নিয়েছে।

কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষিমন্ত্রী ডঃ মোঃ আব্দুর রাজ্জাক, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, এমপি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জুডিথ হারবার্টসন, কান্ট্রি রিপ্রেজেন্টটেটিভ, ডিএফআইডি বাংলাদেশ, মোঃ হায়দার আলী খান, এডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ এবং দীপক কুমার বনিক, সাংগঠনিক সম্পাদক, কৃষিবিদ ইনস্টিটিউশন, ঢাকা।

সভাপতিত্ব করেছেন- শাহীন আনাম, নির্বাহী পরিচালক মানুষের জন্য ফাউন্ডেশন। উক্ত অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ইয়ুথ ক্লাব অব বাংলাদেশের সাধারণ সম্পাদক সানজিদা জামান ও ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ ও আজকের আয়োজন নিয়ে বক্তব্য রাখেন ইয়ুথ ক্লাব অব বাংলাদেশের সভাপতি আরিফিন রাহমান হিমেল।

উদ্ভোধনী অনুষ্ঠানে প্রাধান অতিথি – কৃষিমন্ত্রী ডঃ মোঃ আব্দুর রাজ্জাক, এম পি বলেন……………

সেশন ভিত্তিক আলোচনার বিভিন্ন পর্যায়ে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় তরুণদের করণীয় দিকগুলো সম্পর্কে আলোচনা করা হয়। আলোচনার বিভিন্ন পর্যায়ে উপস্থিত ছিলেন প্রসিদ্ধ লেখক ডঃ মুহাম্মদ জাফর ইকবাল, বিজিএমইএ এর সভাপতি- রুবানা হক, এমসিসিআই এর সভাপতি- নিহাদ কবীর এবং জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান সহ প্রীত রেজা, আরিফ আর হোসাইন, আব্দুল্লাহ আল মামুন, রেজওয়ানুল করিম এবং শাহরিয়ার মান্নান ।

সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতালের সিওও- ডাঃ এ কে এম ইকরামুল হুসাইন, স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড এর ডিরেক্টর- মুজাহিদ আল বেরুনী সুজন সহ আরো অনেকে। সমাপনী অনুষ্ঠানে আগত বক্তারা বলেন- সঠিক নেতৃত্বের মাধ্যমে দেশের বিপুল সংখ্যক তরুণ সমাজকে দক্ষ করে গড়ে তোলার কোন বিকল্প নেই। কেননা তরুণরাই পারবে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নের মাধ্যমে পৃথিবীকে বদলে দিতে। আগত অতিথিরা ওয়াইসিবির এমন উদ্যোগ ও অংশগ্রহণকারীদের স্বতস্ফূর্ততার ভুয়সী প্রশংসা করেন। ওয়াইসিবির সভাপতি- আরিফিন রহমান হিমেল অনুষ্ঠানের সহযোগী সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এরকম আরো উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।

সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরূপ দেশের ৭টি সংগঠনকে ‘ইয়ুথ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। এছাড়াও কার্নিভালের বিশেষ আকর্ষণ হিসেবে ছিল- সমাজ পরিবর্তনের ধারণা বিষয়ক ‘কমিউনিটি চেঞ্জ মেকার কম্পিটিশন’, ‘তোমার চোখে তারুণ্য আলোকচিত্র প্রদর্শনী’ এবং ‘ইয়ুথ অলিম্পিয়াড’। #

ধ্যনবাদান্তে
শেখ শাহ্ পরান
সাংগঠনিক সম্পাদক (কেন্দ্রীয় পর্ষদ), ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here