Home অন্যান্য দখলদারমুক্ত নগরী গড়তে প্রস্তুত চসিকের স্ট্রাইকিং ফোর্স’

দখলদারমুক্ত নগরী গড়তে প্রস্তুত চসিকের স্ট্রাইকিং ফোর্স’

দখলদারমুক্ত নগরী গড়তে প্রস্তুত চসিকের স্ট্রাইকিং ফোর্স’

সায়েম মাহমুদ,
সড়ক ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং দখলদারমুক্ত করতে প্রায় অভিযান চালায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। বেশিরভাগ ক্ষেত্রে সকালে অভিযান চালালে বিকেলে আবারো দখল হয়ে যায়। এ অবস্থায় উচ্ছেদকৃত জায়গা পুনর্দখল রোধে ‘স্ট্রাইকিং ফোর্স’ বা বিশেষ দল মাঠে নামছে। দলটি উচ্ছেদ হওয়া জায়গাগুলো নিয়মিত পরিদর্শন করবে। এ সময় কোথাও পুনর্দখল হতে দেখলে সাথে সাথে আবারো উচ্ছেদে ‘অ্যাকশন’ শুরু করবে।

এ ছাড়া সারা শহর ঘুরে ঘুরে কোথাও সড়ক ও ফুটপাত দখল হয়েছে কীনা তা চিহ্নিত করবে নবগঠিত ‘স্ট্রাইকিং ফোর্স’ এর সদস্যরা। সবসময় টহলে থাকবে দলটি। উচ্ছেদকৃত জায়গাগুলো মনিটরিং করবে। শুধু উচ্ছেদকৃত জায়গা না। পুরো শহর ঘুরে ঘুরে কোথাও সড়ক এবং ফুটপাত দখল হয়েছে কীনা তা চিহ্নিত করে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তাকে রিপোর্ট করবে বিশেষ দলের সদস্যরা। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হবে।

ফুটপাত ও রাস্তায় কোনো অবৈধ দখলদার থাকতে পারবে না। যত বড় শক্তিশালীই হোক না কেন আমরা উচ্ছেদ করবো এবং পুনরায় যাতে দখল না হয় সেটাও নিশ্চিত করব। শহরের সৌন্দর্য ফিরিয়ে আনতে যা যা করণীয় সবটুকই করব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here