Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ দুর্বার বারখাইন এর উদ্যোগে “দুর্বার মেধাবৃত্তি- ২০১৯” পরীক্ষা অনুষ্ঠিত

দুর্বার বারখাইন এর উদ্যোগে “দুর্বার মেধাবৃত্তি- ২০১৯” পরীক্ষা অনুষ্ঠিত

দুর্বার বারখাইন এর উদ্যোগে “দুর্বার মেধাবৃত্তি- ২০১৯” পরীক্ষা অনুষ্ঠিত

মহিউদ্দীন মনজুর, আনোয়ারাঃ
আনোয়ারা উপজেলার ৬নং বারখাইন ইউনিয়ননের অরাজনৈতিক,অনলাইনভিত্তিক অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন “দুর্বার বারখাইন এর উদ্যোগে “দুর্বার মেধাবৃত্তি- ২০১৯” গতকাল ২৫ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় ৬নং বারখাইন ইউনিয়নের ঝি,বা,শি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়৷

বারখাইন ইউনিয়নের সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা এবং কিন্ডারগার্ডেন সহ ৩৫টি স্কুলের ২য় থেকে ৯ম শ্রেণী পর্যন্ত প্রায় ৭০০ জন ছাত্র-ছাত্রী এ পরীক্ষায় অংশগ্রহণ করে৷

উক্ত বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন (উপদেষ্টা, দুর্বার বারখাইন।

এস,এম ফোরকান (উপদেষ্টা, দুর্বার বারখাইন) জিয়াদ্দীন মাহমুদ (মুক্তিযোদ্ধা)
কবির আহম্মদ আজাদ (সদস্য স্কুল কমিটি)আবুল কালাম (মুক্তিযোদ্ধা)
ডাঃসানি দেব নাথ (আনোয়ারা ব্লাড ব্যাংক)
ডাঃ রাশেদুল আলম (জোনাকি ফাউন্ডেশন)এবং উপস্থিত ছিলেন দুর্বার বারখাইন এর সকল সদস্যবৃন্দ।

মেজবাহ উদ্দীন আহম্মদ মাসুদ (সভাপতি, দুর্বার বারখাইন)মুহাম্মদ নিজামুল ইসলাম (সাধারণ সম্পাদক)লোকমান আলী, মিজানুল ইসলাম, হাছিব, হাসানুল, ইমতিয়াজ, ছাবিত,সাজ্জাদ,মানিক, মুন্না,সাকিব, রাতুল,আরিফ,রিজভী,সিফাত,মোতালেব, মিনহাজ,

কয়েকজন পরীক্ষার্থীর কাছে তাদের অনুভূতি জানতে চাইলে তারা জানায়- সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে সুন্দর ভাবে পরীক্ষার অংশ গ্রহন করতে পেরে সত্যিই আমরা আনন্দিত।

তারা আরো বলে- এ বৃত্তি পরীক্ষা যেন ধারাবাহিকভাবে প্রতিবছরই আয়োজন করা হয়।

কেন্দ্র পরিদর্শনে এসে “দুর্বার বারখাইন ” এর উপদেষ্টা জনাব ফোরকান উদ্দিন জানান- ছাত্রছাত্রীদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে দুর্বার মেধাবৃত্তি অত্যন্ত সফলতার সাথে ২য় বারের মতো অনুষ্ঠিত হচ্ছে। অভিভাবকদের সার্বিক সহযোগীতা ও ছাত্র ছাত্রীদের অধীর আগ্রহ আমাদের চলার পথ যেন আরো সুন্দর হয় সবার কাছে তাই কামনা করি।

উল্লেখ্য, দুর্বার মেধাবৃত্তি- ২০১৯ এর ফলাফল আগামী জানুয়ারী দুর্বার বারখাইন এর ফেইসবুক পেইজে প্রকাশিত হবে৷ তাছাড়া প্রতিটি স্কুলে স্কুলে ফলাফল জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here