Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ নিখোঁজ সাংবাদিক গোলাম সারয়োরকে দ্রুত উদ্ধারের দাবী সিএমইউজে’র

নিখোঁজ সাংবাদিক গোলাম সারয়োরকে দ্রুত উদ্ধারের দাবী সিএমইউজে’র

নিখোঁজ সাংবাদিক গোলাম সারয়োরকে দ্রুত উদ্ধারের দাবী সিএমইউজে’র

প্রেসবিজ্ঞপ্তি,
আজকের সূর্যোদয় এর চট্টগ্রামে কর্মরত সটাফ রিপোর্টার সাংবাদিক গোলাম সরোয়ার এর নিখোঁজের ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) এর পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে সিএমইউজে পক্ষে দেয়া এক বিবৃতিতে সংগঠনের সভাপতি শামসুল হক হায়দারী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ নওয়াজ পুলিশ, র‌্যাবসহ সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে দ্রুত নিরাপদে নিরাপদ অবস্থায় সাংবাদিক গোলাম সারওয়ারকে উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক গোলাম সরওয়ারকে উদ্ধারে কোন ধরনের গাফিলতি কিংবা অজুহাত সাংবাদিক সমাজের কাছে গ্রহনযোগ্য হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here