Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ নোয়াখালীতে ‘বন্দুকযুদ্ধে’ অধিক মামলার আসামি নিহত

নোয়াখালীতে ‘বন্দুকযুদ্ধে’ অধিক মামলার আসামি নিহত

নোয়াখালীতে ‘বন্দুকযুদ্ধে’ অধিক মামলার আসামি নিহত

নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়াতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা, মাদক, দস্যুতাসহ ১৩ মামলার আসামি রতন মিয়া নিহত হয়েছে। এসময় পুলিশের তিন সদস্য আহত হন। শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত রতন মিয়া উপজেলার সোনাপুর ইউনিয়নের মাহতাবপুর গ্রামের রহমত উল্যার ছেলে।

আহত পুলিশ সদস্যরা হলেন— এস আই নাজমুল, এসআই উজ্জল ও কনস্টেবল জসিম উদ্দিন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ বলেন, ‘১৩ মামলার আসামি রতন মিয়াকে শনিবার (২১ ডিসেম্বর) বিকালে পুলিশ গ্রেফতার করে। রাতে অস্ত্র ও মাদক উদ্ধারের জন্য তাকে নিয়ে পদিপাড়া গ্রামের ভুঁইয়া বাড়ির পাশে খালপাড়ে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এসময় রতন মিয়া গুলিবিদ্ধ হয়। তাকে গুরুতর আহত অবস্থায় রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও জানান, বন্দুকযুদ্ধ চলাকালে পুলিশের তিন সদস্য— এস আই নাজমুল, এসআই উজ্জল ও কনস্টেবল জসিম উদ্দিন আহত হন। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশিয় তৈরি পাইপগান, চার রাউন্ড কার্তুজের গুলি, দুটি কার্তুজের খোসা ও ৩৫ পিস ইয়াবা উদ্ধার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here