বিশেষ প্রতিবেদক,
যাত্রী অধিকার দিবস উপলক্ষে “বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি” চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে ন্যায্য ভাড়ায় হয়রানিমুক্ত যাতায়াতের অধিকারের দাবিতে আয়োজিত মানব বন্ধন সভা “চট্টগ্রাম প্রেসক্লাব” চত্বরে ১৩ সেপ্টেম্বর, ২০২০ রবিবার সকালে অনুষ্ঠিত হয়।
কবি ও সংগঠক সজল দাশের সঞ্চালনায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি চট্টগ্রাম মহানগরের সভাপতি সৈয়দ মো. মোখতার উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজল আহমদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যাত্রী কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি রাজা মিঞা, বীর মুক্তিযোদ্ধা এস.এম. নুরুল আমিন, সংগঠনের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক ওচমান জাহাঙ্গীর, যুগ্ন সাধারণ সম্পাদক রোটারিয়ান মোঃ ইমতিয়াজ আহমেদ এসিএ,সাংবাদিক কামাল হোসেন, সাংবাদিক রোকন উদ্দিন আহমদ, মোঃ রফিকুল ইসলাম, হুমায়রা জান্নাত, সাংবাদিক,ক্রীড়া সংগঠক মোঃ ছরোয়ার-উল-আলম, সাংবাদিক মোঃ এমরান হোসেন, সংগীত শিল্পী মোঃ আইনান জুহায়ের, মোঃকামাল হোসেন, চান্দগাঁও থানা ছাত্রলীগ নেতা মোঃ মোহাদ্দেস আহমেদ আসিফ, ছাত্রনেতা মোঃ জোবায়ের হোসেন, ছাত্রনেতা মোঃ আসিফ, মোঃজালাল উদ্দীন প্রমুখ।
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ বলেন, বর্তমানে যাত্রীরা খুব অসহায় অবস্থায় চলাফেরা করছে। প্রতিনিয়ত তারা যানবাহনে চালক ও সহকারী কর্তৃক নাজেহাল হচ্ছে। চালকরা নিয়মনীতি তোয়াক্কা না করে অতিরিক্ত যাত্রী বহন করছে, যদি কোন যাত্রী প্রতিবাদ করে সেই যাত্রীকে গাড়ি থেকে নেমে যাওয়ার হুমকি দেয়। কিছু কিছু স্থানে দেখা যাচ্ছে, বেশ কয়েকদিন যাবৎ সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট দ্বারা যাত্রীদের হয়রানি থেকে মুক্তির জন্য ব্যবস্থা হয়েছে। কিন্তু ম্যাজিস্ট্রেটরা যতক্ষণ দায়িত্ব পালন করছে ততক্ষণ চালকরা আইনের প্রতি লোক দেখানো শ্রদ্ধা দেখাচ্ছে। ম্যাজিস্ট্রেট চলে গেলে পুনরায় নিজেদের ইচ্ছেমতো যাত্রীদের সাথে অশোভন আচরণে লিপ্ত হচ্ছে। দেশের সাধারণ মানুষ এ সমস্যা থেকে পরিত্রাণ চায়। আশা করি, সরকার ও সংশ্লিষ্টরা এ বিষয়ে সুনজর রাখবেন। সংগঠনের সভাপতি সৈয়দ মো. মোখতার উদ্দীন যারা উপস্থিত হয়ে আজকের মানববন্ধনকে সফল করেছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।