Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ পটিয়ায় পাঁচ লক্ষ টাকা মূল্যের কাঠ সহ ট্রাক জব্দ

পটিয়ায় পাঁচ লক্ষ টাকা মূল্যের কাঠ সহ ট্রাক জব্দ

পটিয়ায় পাঁচ লক্ষ টাকা মূল্যের কাঠ সহ ট্রাক জব্দ

পটিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন পটিয়া বনরেঞ্জ মঙ্গলবার রাতে চন্দনাইশের দেওয়ান হাট এলাকায় অভিযান চালিয়ে পাচারের সময় ৫ লক্ষ টাকা মূল্যমানের বিভিন্ন প্রজাতির কাঠ সহ একটি দূরপাল্লার ট্রাক জব্দ করেছে।

জানা যায়, মঙ্গলবার রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া বনরেঞ্জ চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশে রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্ব মীর কাশেম, নুরুল আলম, দেলোয়ার হোসেন, হেডম্যান মহি উদ্দিন, মাহাবুব সহ সহ দায়িত্বরতরা চন্দনাইশের দেওয়ান হাট নামীয় এলাকা দিয়ে চট্রগ্রাম শহরে পাচারের সময় ৫ লক্ষ টাকা মূল্যমানের বিভিন্ন প্রজাতির কাঠ সহ একটি ট্রাক জব্দ করেন। আটককৃত ট্রাকের নং চট্রমেট্রো ট ১১-০০২৬ ।

বনরেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম ইসলাম জানান, এ ব্যাপারে বন আইনে মামলা রুজু হয়েছে।তবে পাচারকরীরা এ সময় পালিয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here