Home আইন ও আদালত পটিয়ায় ভ্রাম্যমান আদালতের জেল জরিমানা

পটিয়ায় ভ্রাম্যমান আদালতের জেল জরিমানা

পটিয়ায় ভ্রাম্যমান আদালতের জেল জরিমানা

পটিয়া প্রতিনিধিঃ
পটিয়া পৌরসদরের আমির ভান্ডার রেলগেইট এলাকায় পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা করেছে মক্কা মদিনা ফার্মেসিকে। পাশাপাশি ফার্মেসীর মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

আজ মঙ্গলবার সন্ধায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসানের নের্তৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান সাংবাদিকদের জানান, মেয়াদোর্ত্তীণ ঔষধ বিক্রি করার অপরাধে মক্কা মদিনা ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা এবং ফার্মেসী মালিক গাজী মো. আনিসুর রহমানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া অন্যান্য ফার্মেসীকে মেয়াদোর্ত্তীণ ঔষধ বিক্রি না করার জন্য সকর্ত করে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here