Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ পটিয়ায় মাদকের বিরুদ্ধে নাগরিক সমাজের মানববন্ধন

পটিয়ায় মাদকের বিরুদ্ধে নাগরিক সমাজের মানববন্ধন

পটিয়ায় মাদকের বিরুদ্ধে নাগরিক সমাজের মানববন্ধন

পটিয়া প্রতিনিধিঃ
পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নে মাদক ব্যবসায়ী আনোয়ার ও সাইফুরকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে কেলিশহর ইউনিয়নের ২নং ওয়ার্ডের নাগরিক সমাজ।

আজ শনিবার সকালে কেলিশহর ভট্টাচার্য হাট প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভট্টাচার্য্য হাট ব্যবসায়ী সমিতির সভাপতি ও উপজেলা আ’লীগ নেতা ইউনুচ মিয়ার সভাপতিত্বে ও এডভোকেট মোঃ ইমাম হোসেন এর পরিচালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন কেলিশহর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ছিদ্দিক আহমদ মেম্বার, সাধারণ সম্পাদক সৌমেন চক্রবর্ত্তী সুমন, উপজেলা আওয়ামীলীগ নেতা আবদুর রাজ্জাক, ভট্টাচার্য্য হাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, যুগ্ম সম্পাদক আবদুর রহিম, আ’লীগ নেতা মফিজুর রহমান, কেলিশহর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, দিদারুল আলম, নুরুল আবছার, আবদুল করিম, মামুন, মুন্না, জানে আলম, মনির, গিয়াস, শেখ আহমদ প্রমুখ।

উল্লেখ গত ১৭ই সেপ্টেম্বর মাদকবিক্রি করার সময় আ’লীগ নেতা নুরুল ইসলাম বাঁধা দিলে চিহ্নিত সন্ত্রাসীরা তাকে আক্রমন করে। এই বিষয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন চিহ্নিত এই মাদক ব্যবসায়ীদের প্রশাসন গ্রেফতার না করলে তারা সমাজ ও জাতিকে ধ্বংস করে দিবে। এই মাদক ব্যবসায়ীরা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here