Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ পটিয়ায় যুবলীগ নেতাকে গুলি, গুরতর আহত।

পটিয়ায় যুবলীগ নেতাকে গুলি, গুরতর আহত।

পটিয়ায় যুবলীগ নেতাকে গুলি, গুরতর আহত।

পটিয়া প্রতিনিধিঃ
পটিয়া উপজেলা যুবলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক লিটনকে সন্ত্রাসীরা গুলি করে গুরতর অাহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টায় দিকে মিলিটারিপুল এলাকায় মোস্তফা পেপার মিলের সামনে এই ঘটনাটি ঘটেছে।

উপজেলা যুবলীগের সূত্রে অারো জানা যায়, পাঠাগার বিষয়ক সম্পাদক লিটন সন্ধ্যায় মিলিটারিপুল এলাকায় গেলে সন্ত্রাসীরা অতর্কিতভাবে এ যুবলীগ নেতাকে গুলি চালায়। বর্তমানে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পটিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম এ রহিম জানান, ধলঘাট ইউনিয়নে শোক দিবসের অালোচনা সভা শেষে যুবলীগ সভাপতি মোহাম্মদ বেলালসহ অামার প্রাইভেট কার যোগে ফিরছিলেন। অামার গাড়িটা পাচুরিয়া এলাকায় এলে সিগনাল দিয়ে গাড়ি আটকানো হয়। তখন দেখতে পাই গুলিবিদ্ধ লিটনকে তখন অার দেরি না করে তাদের গাড়িতে তুলে নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করিয়ে দিলাম।

তবে কি কারণে ঘটনা ঘটেছে তা এখনো অজানা রয়েছে। এ ব্যাপারে পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান,অামি এখন ঘটনাস্থলে এসেছি কি কারণে উপজেলা যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন তা তাৎক্ষনিক জানা সম্ভব হচ্ছে না । তবে অামরা এখনো কোন ধরনের লিখিত অভিযোগ পাইনি, পেলেই অাইনানুগ ব্যাবস্হা নেওয়া হবেে। ঘটনাস্থলে পটিয়া থানা পুলিশ অবস্থান করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here