Home আমার চট্টগ্রাম চট্টগ্রাম জেলা পটিয়ায় রাস্তার পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ

পটিয়ায় রাস্তার পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ

পটিয়ায় রাস্তার পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ

পটিয়ায় রাস্তার পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ

চট্টগ্রামের পটিয়া উপজেলায় চট্টগ্রাম-কক্সাবাজার মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

আনুমানিক ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি মহাসড়কের ইন্দ্রপুল এলাকায় রাস্তার পাশে পড়ে ছিলেন জানিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, “ওই ব্যক্তির পরনে সাদা চেক লুঙ্গি ও সাদা পাঞ্জাবি ছিল। মুখে ছিল দাঁড়ি। তার মুখ থেকে হালকা রক্ত বের হচ্ছিল। কীভাবে তার মৃত্যু হয়েছে তা বোঝা যায়নি।”

লাশ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আমরা তার স্বজনদের খুঁজে বের করার চেষ্টা করছি যোগ করেন এএসআই আলাউদ্দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here