Home আবহাওয়া পাহাড়ধস’র শঙ্কায় ৪৪৩ পরিবারকে সরালো জেলা প্রশাসন

পাহাড়ধস’র শঙ্কায় ৪৪৩ পরিবারকে সরালো জেলা প্রশাসন

পাহাড়ধস’র শঙ্কায় ৪৪৩ পরিবারকে সরালো জেলা প্রশাসন

নিজস্ব সংবাদদাতা,
চট্টগ্রাম নগরীর গত তিনদিন ধরে ভারী বর্ষণে ভূমিধসের শঙ্কায় পাহাড়ের পাদদেশে ‘মৃত্যুঝুঁকি’ নিয়ে বাস করা ৪৪৩টি পরিবারকে সরিয়ে নিয়েছে জেলা প্রশাসন।

বুধবার (২২ জুলাই) দিনভর অভিযান চালিয়ে নগরের ১৭টি পাহাড় থেকে এইসব পরিবারকে সরিয়ে নেওয়া হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বলেন, গত দুদিন ধরে টানা বর্ষণে ভূমিধসের শঙ্কায় আমরা মাইকিং করেছি। এবং এরমধ্যে পাহাড় থেকে ৪৪৩টি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে লোকজন পাহাড় থেকে সরে গিয়ে আত্মীয় স্বজনের বাসায় আশ্রয় নিচ্ছেন। তবে আশ্রয়ের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকেও ১৯টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here