Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে কমার্স কলেজ ছাত্রলীগের শুভেচ্ছা মিছিল

প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে কমার্স কলেজ ছাত্রলীগের শুভেচ্ছা মিছিল

প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে কমার্স কলেজ ছাত্রলীগের শুভেচ্ছা মিছিল

চট্টগ্রাম ট্রিবিউন ডেস্কঃ
সন্ত্রাস,মাদক,জঙ্গীবাদ ও দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের উদ্যোগে শুভেচ্ছা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১২ টার দিকে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের সভাপতি সাব্বির চৌধুরীর নেতৃত্বে কলেজ ক্যাম্পাসে এ মিছিলটি অনুষ্ঠিত হয়।

আতুল রাজুর সঞ্চালনায় উক্ত মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে সাব্বির চৌধুরী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর এই অভিযান দেশ ও জাতির জন্য মঙ্গলজনক সুফল বয়ে আনবে।’

উক্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রলীগ নেতা- রবিন, জুনাইদ, আরিফ, মুন্না, আবিদ, ইমু, হাসান, জিদান, দীপ্ত, রাফায়েত, জুবায়ের, ফয়সাল, নিশাদ, তালেব সহ একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রতিনিধিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here